ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন চাঁদপুরের ৩১ শহীদ পরিবারের আজও থামেনি কান্না মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে- এ তথ্য জানা থাকলে তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং মূল হোতা ফয়সালকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত একটি দালাল চক্রকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ডেভিল হান্ট ফেজ টু’র আওতায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালিয়ে বেশি সংখ্যক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে।

পদত্যাগের গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে তো এখানে থাকতাম না।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫