ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি উখিয়ায় ১১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার, পাচারচক্রের ৩ সদস্য পলাতক বরুড়া সরকারি হাসপাতালে ২০০৫ ব্যাচের শিক্ষার্থীদের ইসিজি মেশিন প্রদান—রোগীদের সেবায় মানবিক উদ্যোগ এমপি মান্নানের নির্দেশে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন করলেন বিএনপি নেতারা পাম্প সচল থাকায় আশরাফুজ্জামানকে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞ প্রকার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে হুইলচেয়ার পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জয়া আক্তার বিথী নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন চরম যাত্রীসংকটে যশোর ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা নারায়ণগঞ্জে শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা ফতুল্লা মডেল থানা আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক মো: রায়হান কবির বেনাপোল বন্দরে ‘নিখোঁজ’ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির অনুষ্ঠানে আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া— মাজহারুল ইসলাম জোসেফ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন,শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন। তার ঘড়ানার চারটি পত্রিকা বাদে সব পত্রিকা তিনি বন্ধ করে দিয়েছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। কিন্তু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়ে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে অমানবিক জুলুম সত্ত্বেও যে ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্বে তিনি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম জারি রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। জুলুমের কালে অটল নেতৃত্বই তার বর্ণনা। এ জাতি তার পিছপা না হওয়ার মানসিকতা আর আপস না করার শপথ জেনেছিল জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পথ হারায়নি। প্রথমত তিনি বাংলাদেশের, শেষত তিনি বাংলাদেশের থেকে গেলেন। নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সানাউল করিম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা মোহাম্মদ রবি হোসেন, দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির।দোয়া পরিচালনা করেন- সহ-সভাপতি হাফেজ রাহাদ হোসেন। পরে তাবারক বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির অনুষ্ঠানে আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া— মাজহারুল ইসলাম জোসেফ

আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬