ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান: তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল ও তল্লাশী জোরদার টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল ছেংগারচর পৌর ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধনের ৩ বছরেও কাজে আসছে না পানি শোধনাগার, বঞ্চিত স্থানীয়রা এইচএসসি ফলাফল বিপর্যয়ে মতলব উত্তরের দুই কলেজে পাঠদান স্থগিত কালীগঞ্জের নলতায় আল আমিন ট্রাস্ট মসজিদ কমপ্লেক্স উদ্বোধনী পরামর্শ সভা অনুষ্ঠিত জেসমিনা খানম: সমাজসেবা  থেকে সংসদে যেতে চান

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ছোট ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ছোট ফাউসা বাজারে অবস্থিত ‘মেসার্স এ এম ব্রিকস’ নামের ইটভাটাটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পকারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কোস্ট ফাউন্ডেশন পালংখালী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা

আপডেট সময় : ১১:২৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬