ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ‎চায়নিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ। তবে একদিন পরই শ্রীলঙ্কার কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে লঙ্কানদের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ।

এতে ২০ বছর পর হকিতে শ্রীলঙ্কার কাছে হারের তেঁতো স্বাদ পেলো বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে লঙ্কানদের কাছে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে বাংলাদেশের হয়ে ১৩ মিনিটে আশরাফুল ইসলাম এবং ৪৯তম মিনিটে আমিনুল ইসলাম গোল করেন।

এর আগে, গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।

এশিয়ান গেমসে যোগ্যতা অর্জনের জন্য এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় দলগুলো এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

পুল ‘বি’-তে শ্রীলংকা ছাড়াও বাংলাদেশের সাথে আরও আছে চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান।

আগামী ৬ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ হকি দল।

বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬