ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সমাজসেবা অধিদপ্তরের অফিস কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখা পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র ঘুরে দেখেন।

একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তর ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘সারভাইবার-সেন্টারড জিবিভি কেইস ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টি ও টি) কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

মন্ত্রী প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি সমাজের বাস্তব চাহিদা এবং সময়ের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

পরে, মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন ‘চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ’ (সিএসপিবি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় পরিচালিত শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হেল্পলাইনে আসা কলের সংখ্যা, কলের ধরন এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন।

তিনি হেল্পলাইনের প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সফটওয়্যার আপগ্রেড করার নির্দেশ দেন।

এর মাধ্যমে সেবাগ্রহীতার তথ্য ও সেবার বিবরণ, বিভাগ, জেলা ও উপজেলাভিত্তিক উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব এবং অধিদপ্তরের অন্যান্য পরিচালকবৃন্দ, সিএসবিপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক এবং সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী

আপডেট সময় : ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬