ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের বিরুদ্ধে মামলা সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে

কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।

তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদের মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী জাতীয় কবির সিলেট সফরের শতবর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশের নজরুল প্রেমী সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখে চলেছেন। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

মন্ত্রী বলেন, সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।

সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্যসচিব রায়হান হোসেন খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬