ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: চিরকুটে বাবা-মায়ের প্রতি চাপা অভিমান টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১ যশোরের শার্শায় চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট, আতঙ্কে গ্রাম ছাড়ছেন ভুক্তভোগীরা বেনাপোল বন্দরেের সমস্যা সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মিদের সাথে বন্দর কতৃপক্ষের সাংবাদিক সম্মেলন কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন আটক সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন-ছুরি-চাপাতিসহ ৭ জন গ্রেফতার

টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মে) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।

এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে নরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান

টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

আপডেট সময় : ০৮:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬