ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩ ১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবদুল করিম মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোর-নড়াইল সড়কের শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিজিবিকে জানিয়েছেন, ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং পুষ্টি সংবেদনশীল উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। তারা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টি করার ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় কৃষি বিষয়ক বিভিন্ন দিক যেমন—সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার, পুষ্টিকর ফসল চাষাবাদ, বাজারজাতকরণ কৌশল এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও কর্মশালায় রামগড় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষানি, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক

আপডেট সময় : ০২:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬