ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে ভারত থেকে পুশইন, দেশে ফিরলেন ১০ বাংলাদেশি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া মৌলভীবাজারে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ বাংলাদেশের ৪১৩ রানের জবাব দিচ্ছে পাকিস্তান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি নতুন যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী হাওরের সংকট মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মসূচি নেওয়া হবে : অর্থ উপদেষ্টা জিপিএ-৫ কেন্দ্রিক শিক্ষা নয়, বিশ্বমানের নাগরিক গঠনের আহ্বান শিক্ষামন্ত্রীর

ভারত থেকে পুশইন, দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় কুলাউড়া থানার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুশইনের শিকার ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), তার স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) এবং তার স্ত্রী ফাতেমা বেগম (১৯)।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকালে ভারত সীমান্তঘেঁষা মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

পরে তাদের পরিচয় যাচাই শেষে বিজিবি কুলাউড়া থানায় হস্তান্তর করে। খবর পেয়ে স্বজনরা থানায় যোগাযোগ করেন। নাগরিকত্বের প্রমাণপত্র যাচাই শেষে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ফরহাদ মাতব্বর, কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই), শনিবার (০৯ মে) জানান, বিজিবি ১০ জনকে থানায় হস্তান্তর করে। তারা চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

ভারত থেকে পুশইন, দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

আপডেট সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬