ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশ নম্বরে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার হলো সরকারি খাস জমি, উচ্ছেদ ২৫ অবৈধ স্থাপনা শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন : গোয়াল ঘরে পুঁতে রাখা মরদেহ উদ্ধার সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ শার্শায় এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে সহযোগিতা : প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে ভারত থেকে পুশইন, দেশে ফিরলেন ১০ বাংলাদেশি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া মৌলভীবাজারে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ; পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ বাংলাদেশের ৪১৩ রানের জবাব দিচ্ছে পাকিস্তান

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার : কক্সবাজার চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্তসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার অপারেশন টিম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে নিয়মিত মামলায় ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১১ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মোঃ রিদুয়ান (৩৫), মোঃ খাইরুল ইসলাম বাবু (২৯), গিয়াস উদ্দিন, মোঃ এনাম, আব্দুল হামিদ, আলী আহম্মদ, মোজাম্মেল হক, আবদুল করিম, আনু বেগম, শওকত ইসলাম, মোঃ বেলাল ও হারুনর রশিদসহ মোট ১৩ জন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, পাশাপাশি এলাকায় সক্রিয় অপরাধ চক্র, মাদক সংশ্লিষ্টতা, চুরি-ডাকাতি ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চকরিয়া থানা পুলিশ আরও জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চকরিয়া থানা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ার ডুবাই প্রবাসী’র বিকাশ নম্বরে টাকা পাঠানো নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬