ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেয় স্থানীয় মাদককারবারিরা।

শনিবার (২০ জুন) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পুড়াভিটায় অভিযান চালানো হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। তাদের মধ্যে আশীষ চন্দ্র শীলকে গাঁজাসহ আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, মাদক বিক্রেতা বেবীর ছেলে ফয়সাল (২৪)-কে মাদক ও টাকাসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় অন্য মাদক বিক্রেতারা অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হন।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, ‘আমার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুড়াভিটা এলাকায় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ২ জনকে মাদকসহ আটক করে। এর মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে সাজা দেই। অপর আসামি ফয়সালকে নগদ টাকা ও মাদকসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে হ্যান্ডকাফ পড়ানোর পর পুড়াভিটার মাদককারবারিরা সংঘবদ্ধ হয়ে হামলা করে আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ঘটনাস্থলে অধিদফতরের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা

আপডেট সময় : ০৩:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬