ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন চাঁদপুরের ৩১ শহীদ পরিবারের আজও থামেনি কান্না মতলব সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণেবারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।
উদ্ধার করা স্বর্ণের ওজন ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগীতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোবারক হোসেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর শন্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর- এ ০৯৩২৬৭৮৯।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, যাত্রীর পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে আরও স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে (পরীক্ষা) করা হয়। তবে পরীক্ষায় অতিরিক্ত কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা নানা কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তাই কার্যকরভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

আপডেট সময় : ০৮:৪৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬