ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন মিথ্যা অপপ্রচার করে জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা : পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারাই মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১জন গ্রেফতার নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া মুজাফরাবাদ নুরুজ্জামান যাত্রামোহন উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক সমাবেশ যশোর জেনারেল হাসপাতালে মহিলা পকেটমার আটক মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি—মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা ১৭ বছর নয়, অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে —আলমগীর সরকার মাধবপুরে পরিত্যক্ত কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পালিয়েছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুই অভিযানে ২৪ ঘণ্টার ব্যবধানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। তবে দুই অভিযানে জড়িত কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ জুলাই রাত ৮টা ১০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্টসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে পাচারকারীরা ইয়াবাভর্তি একটি ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

এর কয়েক ঘণ্টা পর একই রাত ১১টা ২০ মিনিটে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্তবর্তী ডেইলপাড়া চেকপোস্টের উত্তর পাশের বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন পাচারকারী একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

দুই অভিযানের পরই পালিয়ে যাওয়া চোরাকারবারীদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় অফিস উদ্বোধন

উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পালিয়েছে

আপডেট সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬