ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক অনুমতি ছাড়া ঘর নির্মাণ: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক টুঙ্গিপাড়ায় এসএসসিতে দিশা পালের সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে ভবিষ্যতে হতে চান খ্যাতিমান ও মানবিক চিকিৎসক নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী পটিয়ায় এসএসসিতে প্রতি ১০০ জনে ফেল ৪৫ জন, একবছরে উধাও ২০১ জিপিএ-৫, শিক্ষায় ধস? টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলি, মামলার দুই আসামি আটক

ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, যশোর  প্রতিনিধি:- যশোর শহরের প্রাণকেন্দ্র  মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে দশটার দিকে হাজী তাজের আলী মার্কেটের চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ওই তরুণী মার্কেটের চতুর্থ তলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার তার কয়েকজন বান্ধবী মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে বাসায় এসে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। রাতেই মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তরুণীর পরিচিত ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামী প্রবাসে থাকায় তাদের অধিকাংশ সময় মুঠোফোনে যোগাযোগ হতো। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানিয়েছেন তার এক সহকর্মী।

এদিকে জানা গেছে, মিম যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে চলতি মাসের ১ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে কী কারণ ছিল তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারিবারিক, দাম্পত্য কিংবা ব্যক্তিগত কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬