চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা ২৩ আগষ্ট রবিবার সকালে স্কুলের হল রুমে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহ মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দে,জান্নাতুল ফেরদৌস ,রবীন্দ্র ঘোষ, নিউটন দে,মোহাম্মদ আরাফাত কাদের প্রমুখ।
তিনদিনব্যাপি ব্যাতিক্রম অভিভাবক সমাবেশে শিক্ষক -শিক্ষার্থী- অভিভাবক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা সত্যিই অপরিসীম। কেবল বিদ্যালয় বা শিক্ষক একা একটি শিশুর কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত করতে পারেন না। শিশুর প্রথম পাঠশালা হলো পরিবার এবং প্রথম শিক্ষক হলেন বাবা-মা। তাই শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের সক্রিয় ও সচেতন হতে হবে, সন্তানের প্রতিদিন কী পড়ছে এবং স্কুলে যাচ্ছে কি না, তার নিয়মিত খোঁজ নেওয়ার আহবান জানান।
প্রতিনিধির নাম 

















