ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের দাবি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস দাগনভূঞা থানার ওসির ফোনালাপ ভাইরাল, তদন্তের নির্দেশ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি অভিনেতা মামুনুর রশীদ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১, সড়ক অবরোধে বিক্ষোভ উদ্যোক্তাদের নিয়ে এনএসইউতে ‘স্টার্টআপস আনপ্লাগড’ আয়োজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া গজারিয়ায় নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। আগামী ২৬ নভেম্বর অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।

এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার উপস্থিত ছিলেন।

মামলায় একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন। গত ২২ নভেম্বর জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্যের সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাকে জেরা করেন। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষ এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়েছে।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু ১ হাজার ৪০০ বছর হতে পারে: নিক বোস্ট্রমের দাবি

জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ফের ২৬ নভেম্বর

আপডেট সময় : ০৫:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬