সাব্বির হাসান, হবিগঞ্জ প্রতিনিধিঃ ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগরের দেওয়ান বাজারে এবি ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৫ নভেম্বর সকালে উক্ত আউটলেটের উদ্বোধন করেন দেওয়ান বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শামসুজ্জোহা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংক পিএলসি’র মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস শহীদ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ লুৎফর রহমান, নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ,স্বাস্থ্য সহকারী জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী সঞ্জিত চন্দ্র পাল।
প্রতিনিধির নাম 

























