ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জিয়ার শাহাদাতবার্ষিকীতে টেকনাফে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত নানা কর্মসূচিতে পালিত হচ্ছে যশোরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম বিএনপি সরকারের কাছেই বাংলাদেশ নিরাপদ: শামা ওবায়েদ

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো— মো. রাসেল (৩৮) ও বিল্লাল হোসেন (৩৬)।

‎রবিবার (১৭ আগস্ট ২০২৫ ) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলীপুল এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাসেলকে ধরা হয়। পরে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি সাদা জিপারের ভেতর রাখা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন প্রায় ৪ গ্রাম, আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। রাসেল আদমজী কদমতলী গ্যাসলাইন এলাকার মহারাজ তালুকদারের ছেলে।

‎এছাড়া একই দিবাগত রাত প্রায় ১টার দিকে শিমরাইল কাঁচপুর ব্রিজের নিচে আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় বিল্লাল হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ১১ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা।

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম  বলেন,মাদকবিরোধী অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের  আজ সোমবার ১৮ আগস্ট ২০২৫ ইং আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫