ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার। লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন : নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উন্নয়নে ১৯ কোটি টাকার প্রকল্প: এমপি আবুল কালামের উদ্যোগ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জিয়ার শাহাদাতবার্ষিকীতে টেকনাফে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব এবং স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিল। স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন, গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের শক্তি নিহিত রয়েছে দেশের জনগণের মধ্যে। তাই তিনি তৃণমূল পর্যায়ের উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গঠনে গুরুত্ব দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত কর্মসূচিগুলো আজও দেশের উন্নয়নের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং আত্মনির্ভরশীলতা। তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি ৩০মে, শনিবার, বিকাল ৪টায়, পটিয়া মিনা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এনামুল হক এনাম এমপি আরও বলেন, আমাদের অঙ্গীকার হোক দেশপ্রেম, সততা, ন্যায়নীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আমরা তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেদের নিয়োজিত রাখব।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এম এস সি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমিশনার আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, সৈয়দ মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দিন, হাজী আবুল বশর সওদাগর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন রেজাউল করিম মিজান, উপজেলা ও পৌরসভা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, পৌরসভার ৯টি ওয়ার্ডের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ৮০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কি উপায় মোস্তফার।

শহীদ জিয়া ছিলেন জাতির সংকটে নেতৃত্বের প্রতীক – এনামুল হক এনাম এমপি

আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬