ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সিংড়ায় গোয়েন্দা তথ্যে অভিযান, ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস  সিংড়ায় পানির সঙ্কট দূর করতে যুবদল নেতার টিউবওয়েল স্থাপন সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

বৃহস্পতিবার ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তার সফরে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার বিষ‌য়ে আলোচনা হবে।

সরকারের এক কর্মকর্তা জানান, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর নি‌য়ে প্রাথমিক আলোচনা হয়। নানা কারণে সে‌টি পিছিয়ে দেওয়া হয়। এখন উনি আসছেন। চার দিনের সফরে বৃহস্পতিবার তিনি ঢাকায় আসবেন।

ঢাকা সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর মূল বৈঠকটি হবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে। এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সরকারের আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বসবেন কামাল খান।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাকিস্তান ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। সেসময় এ সম‌ঝোতা স্মারকটি সই হওয়ার সম্ভাবনা আছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের নিয়ে মধুমাস জৈষ্ঠ্যর ফল উৎসব আয়োজন করা হয়েছে

বৃহস্পতিবার ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫