ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গ্রেফতার-২ টেকনাফে বাল্যবিয়ের আয়োজন, দুই রোহিঙ্গা যুবকের কারাদণ্ড বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো:রায়হান কবির বরুড়ায় আবু তাহের ফাউন্ডেশনের আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন

বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলামঃ কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সংগঠনের শীর্ষ দুই পদে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বরুড়া উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক কাজী মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রবাসে অবস্থান করায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ রাজু-কে বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. এনাম খন্দকার-কে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা দিয়েছেন বরুড়ার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক অভিভাবক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বরুড়া উপজেলা ছাত্রদল কমিটির অন্যান্য সব পদ-পদবি পূর্বের মতো বহাল ও স্বাভাবিক থাকবে।
স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সংবাদেও বরুড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

বরুড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রদবদল

আপডেট সময় : ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬