ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক টেকনাফে বিদ্যালয়ের বাইরে অবহেলায় শহীদ মিনার সংস্কার ও স্হানান্তরের দাবিতে সরব স্থানীয়রা নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ রাজপথের লড়াকু সৈনিক থেকে জেলার শীর্ষ পদের দাবিদার: আলোচনায় ছাত্রনেতা মোবারক হোসাইন রামগড়ে জৈব বালাইনাশক ব্যবহার বিষয়ে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ২ বছরের সাজাপ্রাপ্ত  পলাতক রফিক গ্রেফতার কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১২ পলাতক আসামি গ্রেফতার ‎সিদ্ধিরগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী , ডাকাতিসহ গ্রেফতার ৪ বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার : পানিসম্পদ মন্ত্রী

বন্দরে এসিআই কারখানার ট্রাকের চাপায় নারী শ্রমিক গুরুতর আহত, চালক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সোমবারড়িয়া বাজার এলাকায় এসিআই কারখানার একটি মালবাহী ট্রাকের চাপায় সুমাইয়া (১৫) নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি শেরপুর সদর থানার নমীর আলীর মেয়ে এবং বর্তমানে ওই এলাকায় সোহাগপুর টেক্সটাইল মিলে কাজ করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১০টার দিকে বোনকে নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন সুমাইয়া। সোমবারড়িয়া বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা এসিআই কারখানার একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ফলে তার একটি পা মারাত্মকভাবে থেতলে যায়।

‎পরে স্থানীয়রা দ্রুত আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎এ সময় এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

‎আহত সুমাইয়ার বাবা নমীর আলী বলেন, “হঠাৎ খবর পাই এসআই কোম্পানির একটি ট্রাক আমার মেয়েকে চাপা দিয়েছে। ছুটে এসে দেখি আমার মেয়ের একটি পা থেতলে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

‎বন্দর থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, এসিআই কোম্পানির মালবাহী ট্রাকটি বন্দরের দিক থেকে শেরপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযো

সহগিতায় আহত শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক

বন্দরে এসিআই কারখানার ট্রাকের চাপায় নারী শ্রমিক গুরুতর আহত, চালক আটক

আপডেট সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫