ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

আরোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাতে সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত নাদিম (২২) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

এর আগে চলতি বছরের ১৮ জুন সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করে র‍্যাব। ওই সময় নাদিমের বসত ঘর থেকে গাঁজার ৮৪টি পুরিয়া, বিভিন্ন আকারের ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। তবে সে সময় অভিযানের খবর পেয়ে নাদিম ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, নাদিম কোনো সুনির্দিষ্ট পেশায় নিয়োজিত নয়। সে এলাকায় অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা রয়েছে।

র‍্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ আলোচিত অপরাধীদের গ্রেফতারে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারের পর আসামি নাদিমকে আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেফতার

আপডেট সময় : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫