ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

সিদ্ধিরগঞ্জে আবুল হাশেম ঢালী স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি দেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেছেন, একটা জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলাকে পৃষ্ঠাপোষকতা দিয়েছেন। তিনি সর্বপ্রথম ঢাকায় প্রেসিডেন্ট কাব ফুটবল টুর্নামেন্ট চালু করেছিলেন। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের পরিচিতি বিশ্বের দরবারে তুলে ধরেছেন।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে ঢালী ফাউন্ডেশনের আয়োজনে আবুল হাশেম ঢালী স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন মন্তু এসব কথা বলেন।

তিনি তরুণ প্রজন্মের মধ্যে খেলাধূলা চর্চার সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ক্রিকেট খেলা ঘিরে মাঠের চারদিকে দর্শকের ছিল উপচেপড়া ভিড়। কদমতলী নয়াপাড়া একাদশকে হারিয়ে ঢাকা এডভেঞ্চার চ্যাম্পিয়ন হয়। আবুল হাশেম ঢালী স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক ও ঢালী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালী।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল প্রধান, মহানগর যুবদলের নেতা এস এম কিবরিয়া, সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর সদস্য সচিব আকাশ প্রধান, ১০নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিপালী, ১০নং যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনসহ নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

সিদ্ধিরগঞ্জে আবুল হাশেম ঢালী স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের ট্রফি দেন কেন্দ্রীয় যুবদলের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী

আপডেট সময় : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫