ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাপানের টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় সভা করেছে দেশটিতে সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ দূতাবাসে এ সভা হয়।

এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫