ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির আবেদন শুরু, জানুন বিস্তারিত এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের আন্তরিকতার অভাব: হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা, আলোচনায় ১৪ প্রকল্প প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার : শিক্ষামন্ত্রী দাগনভূঞায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন থানার ওসি, অডিও ফাঁস ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয়জন জিম্মিকে মুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়। পাচারকারীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন–২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মঙ্গলবার ভোরে রাজারছড়া করাচিপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানো হয়। পাচারকারীরা টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা পাহাড় ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযানে পাচারকারীদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, অভিযানে পাচারকারীদের হাতে বন্দী ছয়জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একজন পাচারকারীকে আটক করা হয়েছে। অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, মালয়েশিয়া ও থাইল্যান্ডে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচারকারীরা এসব মানুষকে পাহাড়ে আটকে রেখেছিল। পরে তাঁদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, স্থানীয় কিছু দালাল তাঁদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়।

আটক পাচারকারীর নাম মো. রুবেল (২১)। তাঁর বাড়ি টেকনাফের করাচিপাড়া লেঙ্গুরবিল এলাকায়।
অভিযানে জড়িত অন্য পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। টেকনাফ সীমান্তে অবৈধ কার্যকলাপ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।”আটক পাচারকারী ও উদ্ধার করা আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান, ৬ জিম্মি মুক্ত

আপডেট সময় : ১১:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫