ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু যশোরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের বিক্ষোভ যশোর মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

টেকনাফের গহিন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার, আটক ২ পাচারকারী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে মানব পাচারের আরেক চাঞ্চল্যকর ঘটনা উন্মোচন করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। গহিন পাহাড়ে গোপন অভিযান চালিয়ে নারী-শিশুসহ ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে আটক করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদে তথ্য মেলে যে, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে জিম্মি করে রাখা হয়েছে।এই তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ২৫ ভুক্তভোগীকে উদ্ধার এবং দুই মানব পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষদের টেকনাফে নিয়ে আসে। পরে সুযোগ বুঝে সাগরপথে তাদের মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হয়।কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটক দুই পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া নারী-শিশুদেরও প্রয়োজনীয় সহায়তা ও নিরাপদ স্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।সাগরপথে মানব পাচারের এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

টেকনাফের গহিন পাহাড়ে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার, আটক ২ পাচারকারী

আপডেট সময় : ০২:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫