ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা দেশের শান্তি চাই।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (পূর্বাচল ৩০০ ফিট) সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘রাব্বুল আলামীনের দরবারে হাজারো, লাখ, কোটি শুকরিয়া আদায় করছি। তার দয়ায় আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি। আমাদের মাতৃভূমি লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ৭৫ সালে সিপাহি বিপ্লবের মাধ্যমে আধিপত্যের হাত থেকে রক্ষা পেয়েছিল। ৯০-এর গণআন্দোলনের মাধ্যমে… কিন্তু তারপরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমিনভাবে ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।’

বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘প্রিয় ভাই বোনেরা আজকে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। তারা যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজকে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এখানে যেমন পাহাড়ি মানুষ আছে, তেমনি আছে সমতলের মানুষ। সবাই তার অধিকার ফিরে পাবে।’

তিনি বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এ ছাড়া কয়েক কোটি কৃষক-শ্রমিক রয়েছে। এই মানুষগুলোর রাষ্ট্রের কাছে আকাঙ্ক্ষা আছে। আজ আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে এই লাখো, কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব।’

এ সময় তিনি জোর দিয়ে বলেন, ‘আই হ্যাভ এ প্লান। ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের মানুষের উন্নয়নের জন্য।’

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

আমরা দেশের শান্তি চাই : তারেক রহমান

আপডেট সময় : ০৪:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫