ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে শশ্বানে মাদক স্পটের বিরুদ্ধে মানববন্ধন ঈদে মিলাদুন্নবী ছুটিতে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ পটিয়া এক ব্যবসায়ীর দোকানে নিয়ম বহির্ভূত তালা লাগানোর অভিযোগ! নরসিংদীর শিবপুরে উপজেলা নির্বাহী অফিসার ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান যশোরের শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার নাফ নদীতে বিজিবির অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার যশোরে ডেঙ্গু রোগী ৫২৬, হাসপাতালে ভর্তি ৩৫ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসামে পীর সাহেব চরমোনাইর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

০২ ফেব্রুয়ারি’২৬, সোমবার সকাল ০৯ ঘটিকা হতে লাকসাম স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ-এর সভাপতিত্বে জনপ্রত্যাশার বাংলাদেশ বিনির্মানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে এদেশের মানুষের লক্ষ্য-উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু স্বাধীনতার পর থেকে যারা দেশ চালিয়েছে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, দেশের মাঝে খুন, গুম, ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছিল। অতএব, তাদের মাধ্যমে এই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে একটি সুন্দর, সুষ্ঠু, ন্যয়নীতির ভিত্তিতে গড়ে তোলার আশা করেছিলাম। কিন্তু আমরা যাদের রাজনৈতিক সহযোগী হিসেবে গ্রহণ করেছিলাম তারা শরিয়া আইনে দেশ পরিচালনা না করে প্রচলিত নিয়মেই পরিচালনার কথা বলেছেন। ফলে তাদের থেকে পৃথক হয়ে শরীয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আসরা হাতপাখা প্রতীকে পৃথক নির্বাচন করছি। জননেতা আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ভোট একটি পবিত্র আমানত। তাই আপনার আমানতের যথাযথ হেফাজত করা প্রতিটি ভোটারের আবশ্যকীয় কর্তব্য। তাই আপনার ভোট চাঁদাবাজ, টেন্ডারবাজের বিরুদ্ধে ইসলামের পক্ষে দিবেন। তিনি আরো বলেন, সংসদ সদস্য নির্বাচিত লাকসামকে জেলা, মনোহরগঞ্জকে পৌরসভা এবং নাথেরপেটুয়াকে থানা করার জন্য তো চেষ্টা করব। লাকসাম মনোহরগঞ্জে সকল প্রকার দুর্নীতি বন্ধ করবো। জনতার শাসক নয়; বরং জনতার সেবক হিসেবে নিজেকে উপস্থাপন করব। উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন, ইসলামী রেলওয়ে শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, সদ্য সাবেক কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, লাকসাম পৌরসভার সভাপতি মুফতি ইমরান হোসাইন, মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভপতি মাওলানা আহমাদ উল্লাহ,মনোহরগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতিমাওলানা নোমান আহমদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

লাকসামে পীর সাহেব চরমোনাইর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৭:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬