ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: চিরকুটে বাবা-মায়ের প্রতি চাপা অভিমান টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১ যশোরের শার্শায় চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুর ও মারপিট, আতঙ্কে গ্রাম ছাড়ছেন ভুক্তভোগীরা বেনাপোল বন্দরেের সমস্যা সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মিদের সাথে বন্দর কতৃপক্ষের সাংবাদিক সম্মেলন কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন আটক সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি  সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: হেরোইন-ছুরি-চাপাতিসহ ৭ জন গ্রেফতার

সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়।

আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কি কারণে এমন নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হওয়া যাবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

আজ সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সাথে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর সে পৃথক ঘরে ঘুমাতে যায়।

নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলী ছেলে। নিহত রফিকুল পেশায় মাছ ব্যবসায়ী।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান

সিংড়ার ইটালি গ্রামের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬