ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেষ্ট বাংলা গ্রুপের বিজনেস সামিট ২০২৬ ইং অনুষ্ঠিত টেকনাফে ৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার আটক -১ ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ বর্ণিল আয়োজনে দৈনিক আজকের নীরবাংলা’র ১৭ বছরে পদার্পণ উদযাপন নরসিংদীর শিবপুরে ভূমি সহকারী কর্মকর্তা আলীম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: চিরকুটে বাবা-মায়ের প্রতি চাপা অভিমান টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম

ষ্টাফ রিপোর্টার: নানা আয়োজনে উদযাপিত হলো ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী’ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১৭ বছরে পদার্পণ। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার, ৩ মে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে পত্রিকাটির ১৬ বছর পূর্তি শেষে ১৭তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীদের সম্মাননা স্মারক প্রদান এবং অতিথি ও গুণীজনদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।

এসময় যানজট নিরসনে পেশাগত দায়িত্বে বিশেষ ভূমিকা পালন করায় নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) এম এ করিম’কে পেশাগত দক্ষতায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক (রুমন রেজা)। উদ্বোধন করেন পত্রিকার প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনউদ্দীন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ভিকটিমের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহানাজ জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাহিদুল ইসলাম টিটু, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন এবং সঞ্চালনা করেন প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় ছিলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ রেজাউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম আরজু, কাজী আনিসুল হক হীরাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দৈনিক আজকের নীরবাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে পত্রিকাটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বেষ্ট বাংলা গ্রুপের বিজনেস সামিট ২০২৬ ইং অনুষ্ঠিত

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন টিআই এম এ করিম

আপডেট সময় : ১১:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬