ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩ ১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবদুল করিম মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

আজিজুল হাকিম তুহিন, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা পৌরসভার লামা বাজার থেকে চেয়ারম্যান পাড়া মহিলা একতা সমিতি পর্যন্ত প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে চলমান আরসিসি সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের মান নিয়ে শুরু থেকেই সন্দেহ থাকলেও বর্তমানে তা প্রকট আকার ধারণ করেছে।

জানা যায়, প্রকল্পটির কাজ পরিচালনা করছেন ঠিকাদার মোজাম্মেল, সাগরসহ আরও দুইজন অংশীদার। প্রথম ধাপে ঢালাইয়ের সময় খোয়া, বালু ও সিলেকশন বালুর মান তুলনামূলক ভালো থাকলেও কাজের বিভিন্ন ক্ষেত্রে কিছু অনিয়ম চোখে পড়ে।

কিন্তু বুধবার (৬ মে ২০২৬) দ্বিতীয় ধাপের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ব্যবহৃত পাথরের খোয়া আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ও নিম্নমানের। এতে পুরো কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সিলেকশন বালুর সাথে স্থানীয় বালু মিশ্রণের অভিযোগও পাওয়া গেছে, যা নির্মাণের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি করছে।

এ বিষয়ে কাজের তদারকিতে থাকা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জাকিরের সাথে কথা বললে তিনি জানান, “যেভাবে সিলেকশন বালু সরবরাহ করা হয়েছে, সেভাবেই কাজ করা হচ্ছে।”
অন্যদিকে একই অফিসের দায়িত্বপ্রাপ্ত সরোয়ারকে অনিয়মের বিষয়টি জানানো হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জানতে এলজিইডি উপজেলা ইঞ্জিনিয়ার আবু হানিফের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে সরকারের বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তাই দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : ১০:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬