ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩ ১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবদুল করিম মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪

মোঃ কামাল হোসেন,নরসিংদীঃ নরসিংদীতে নারী-পুরুষ যোগ সাজে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল অপহরণ ও নির্যাতন করার অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের নারী-পুরুষ সহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

৬ মে ​বুধবার নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে নরসিংদীর জেলা (ডিবি) পুলিশ এর একটি চৌকস টিম নরসিংদীর সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃতরা হলো ১/ শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতাঃ অহিদ মিয়া,সাং জিনারদী,থানাঃ পলাশ। ২/ স্মৃতি আক্তার (২০), পিতাঃ মৃত হিরন মিয়া,সাং-হাজীপুর, নরসিংদী সদর। ৩/ মোঃ কাইয়ুম (২৫), পিতাঃ মৃত আরমান মিয়া, সাং-উত্তর বাগহাটা,নরসিংদী সদর। ৪/ ফয়সাল মিয়া (৩৪), পিতাঃ জসিম মিয়া,সাং খাটেহারা, নরসিংদী সদর । গ্রেফতার কৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অভিযানকালে আসামি ফয়সাল এর কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসান এর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারী -পুরুষ যৌথভাবে বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করতো, অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র (উলঙ্গ) করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের কাজ। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।

​গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তার এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে,ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইন,মাদক এবং চুরিসহ নরসিংদী থেকে চট্টগ্রামের পর্যন্ত বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রটি নারী-পুরুষ যৌথভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা হয়েছে, মামলার নং-২১,তাং ০৬ মে, ২০২৬ ইং ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪

আপডেট সময় : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬