ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩ ১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবদুল করিম মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু এবং হত্যা মামলার আসামি মো. জমির উদ্দিনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৬ মে ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি আজুফা আক্তার মানু’ নামের একটি মাছ ধরার ট্রলারে জলদস্যু জমির বাহিনীর গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জলদস্যু বাহিনীর প্রধান ও হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক জমির উদ্দিন (৩১) মহেশখালীর সাইরের ডেইল এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে একটি জলদস্যু চক্রের নেতৃত্ব দিয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক

আপডেট সময় : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬