ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর টেকনাফ ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক দুই ঘণ্টায় উদ্ধার টেকনাফে কাদার ভেতর ২০ হাজার ইয়াবা উদ্ধার নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নে মশক নিধন অভিযান রাজবাড়ীতে রক্তদাতা ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদ নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ

১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগেই চাঁদপুর ও ফেনীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচির পাশাপাশি তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বর্তমানে প্রধানমন্ত্রী যেসব জেলায় সফরে যাচ্ছেন, সেখানে খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কিছু জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় এই কাজ অব্যাহত রেখেছেন। বর্ষা মৌসুম আসন্ন হওয়ায় মে মাস পর্যন্ত খননকাজ চলবে। বর্ষা শেষে নভেম্বর-জানুয়ারি নাগাদ পুনরায় পুরোদমে কাজ শুরু হবে।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সরকার দ্রুতই এই প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:২৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬