ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি ২৬টি স্বর্ণের বারসহ যশোরে তিনজন আটক রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩ ১৬ ও ২৫ মে চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আবদুল করিম মহেশখালীতে অস্ত্রসহ জলদস্যু ‘জমির’ আটক নরসিংদীতে ডিবি পুলিশ প্রেম প্রতারক চক্রের সদস্য নারী,পুরুষ সহ গ্রেফতার ৪ যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা সিলেকশন বালুর নামে লোকাল বালু, লাখ টাকার কাজে দুর্নীতির অভিযোগ

সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ জন ছাগল ব্যবসায়ী সিংড়া ছাগলহাটি থেকে ছাগল কিনে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী নিহত হন। তিনি সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামের আবু হোসেনের ছেলে। এসময় আহত হন আজাদ, আফসার আলী ও সিরাজ। আহত আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

সিংড়ায় অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-৩

আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬