ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন যশোর শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক পটিয়ায় খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়নে লক্ষ্যে মতবিনিময় সভা বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে আওয়ামীলীগ নেতা আটক অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জেলা চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের সংবর্ধনা এবং মৎস্য চাষিদের মাঝে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আমি নিজে দুর্নীতি করি নাই, দুর্নীতি করব না এবং দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেব না। আমার আপন ভাইয়ের ক্ষেত্রেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাও বরদাশত করা হবে না। কোনো আমলা বা সুবিধাভোগী মহল যেন আমার নাম ভাঙিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটাতে না পারে।’

যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, ‘মাদক এখন গ্রাম পর্যায়েও থাবা বসিয়েছে।’ তিনি একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাবা ছেলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছেন এবং কান্নার কারণ একটাই ওই ছেলে মাদকসেবী। যে মাদক জন্মদাতা পিতা-মাতাকে অশ্রদ্ধা ও অসম্মান করতে শেখায়, সে সমাজের যেকোনো কাজ করতে পারে।”

নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) থেকে নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘সন্তানদের স্মার্টফোন বাদ দিয়ে নিয়ম করে খেলাধুলা ও ব্যায়ামের সুযোগ করে দিলে সমাজ পর্যায়ক্রমে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে।’

ক্রীড়া ব্যবস্থার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। শহীদ জিয়ার স্বপ্নের ‘নতুন কুঁড়ি’ প্রকল্পকে আবার সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে কোনো ব্যক্তির নাম নয় বরং দেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে।’

কলমাকান্দায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে এবং একটি চিঠিও দেওয়া হয়েছে। আমি ফলো-আপ রাখছি, ইনশাআল্লাহ তোমরা স্টেডিয়াম পাবে।’

খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়মের প্রসঙ্গে করে তিনি বলেন, তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে ফড়িয়া ও মিল মালিকদের সুবিধা দেওয়া হলে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া, হাওরের বন্যাকে ‘মানবসৃষ্ট’ আখ্যা দিয়ে তিনি অবিলম্বে মাছ চাষের নামে অবৈধ ঘের ও বাঁধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। এসময় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৭:৫৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬