ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে কর্মীসভায় আসুদ পটিয়া প্রেসক্লাব নতুন কমিটিকে আলোর পথিক সামাজিক সংগঠন অভিনন্দন টেকনাফে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ, পলাতক মিলনের বিরুদ্ধে মামলা জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় বাহাদুপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু শখের আঙ্গুর চাষ বাণিজ্যিক বাগানে পরিণত  বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সচেতন, দায়িত্বশীল ও তদারকিমূলক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার হেলাল উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, খাদ্য, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

সভায় জেলা প্রশাসক বলেন, “আমাদের সবাইকে নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং নিয়মিত নজরদারি করতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজ দপ্তরের সার্বিক কার্যক্রম তদারকি করতে হবে, যাতে কোনোভাবেই দপ্তরের ভুল-ত্রুটি বাইরে থেকে চিহ্নিত হওয়ার সুযোগ না থাকে।”

সভায় তিনি পঞ্চবটী-শু পাগলা সড়কটি ঢাকা সড়ক ও জনপথ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেন। এতে জেলার সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর “পাঁচ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সব সরকারি দপ্তরের আঙ্গিনা ও ছাদে বৃক্ষচারা রোপণের নির্দেশ দেন ডিসি। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা নিজ দপ্তরের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬