ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট ইনভেস্টিট ব্রোকারেজ, ফান্ড ডিল স্বাক্ষর করেছে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক ফয়সাল আট,পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা টেকনাফে পৃথক অভিযানে রোহিঙ্গা গ্রেপ্তার, একজনের ৬ মাসের কারাদণ্ড কমলগঞ্জের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৫ দিন আটকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: গ্রেপ্তার ৩ – পলাতক ১ পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল বেনাপোল কাস্টস, বন্দর ও ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী বস্ত্রখাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির জনগণের শক্তির ওপর নির্ভর করেই বিএনপি রাজনীতি করে: রুহুল কবির রিজভী

ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আলোকিত কাগজ প্রতিবেদক: পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিএসইর পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে শেয়ারবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ডিএসইর পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে কমিশন বদ্ধপরিকর।

বাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেশের পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাজারসংশ্লিষ্টদের মতে, কারসাজি ও অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকর হলে বাজারে স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাই পরিচয়ে রামগড় ইউএনও,র কাছে এক লাখ টাকা দাবি, আটক প্রতারক

ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির

আপডেট সময় : ০৭:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬