ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যশোরে দুই মাদক কারবারি আটক কুমিল্লার বরুড়ায় আন্তঃস্কুল ইংলিশ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত সহ পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলার সব সরকারি দপ্তরে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা র‍্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। “সকলে সম্মিলিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করব, বাসযোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ গড়ব” — এই স্লোগানে ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা।

র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মো: রায়হান কবির ও অতিথিরা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচির উদ্বোধন করেন এবং জেলার সব উপজেলা, পৌরসভা দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। ছাদ, আঙিনা, ড্রেন, বাগান, জলাধার ও অব্যবহৃত স্থান আবর্জনামুক্ত করা হয়। একই সঙ্গে টায়ার, ফুলের টব ও পানির পাত্রে জমে থাকা পানি নিষ্কাশন করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জ কে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলতে এবং ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের পক্ষে কাজ করা সম্ভব নয়।তাই সকলকে এগিয়ে আসার আহ্বান করেেন এই কার্যক্রমে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি বাসযোগ্য, সুন্দর ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলব।

জেলা প্রশাসন জানায়, এটি একদিনের কর্মসূচি নয়। প্রতি সপ্তাহে প্রতিটি দপ্তরকে নিজ নিজ কার্যালয় ও আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসা, বাজার এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সচেতনতা কার্যক্রম চালানো হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নারায়ণগঞ্জকে পরিষ্কার-পরিচ্ছন্নতা নগরী হিসেবে গড়ে তুলতে যে কার্যক্রম জেলা প্রশাসক হাতে নিয়েছেন তার সাধুবাদ জানিয়েছেন এবং বর্ষা মৌসুমে নিয়মিত পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

আপডেট সময় : ০৫:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬