ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ রত্নাপালংয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, নতুন একাডেমিক ভবন নির্মাণ শিগগিরই দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ অ্যাসিস্ট্যান্ট এটর্নি জেনারেল পদে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু’র নিয়োগ লাভ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির

নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন, নরসিংদীঃ নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ জুলাই ২০২৬ ইং নরসিংদী সদর উপজেলার মাধবদী হাট বাজারে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয়,সংরক্ষণ ও মজুদের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয় চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত এর উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জন জাল ক্রয় বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করে সংশ্লিষ্ট আইনে আটককৃতদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়,যা দেশের মৎস্যসম্পদ ও জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান এর উপস্থিতিতে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সকল অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। অভিযানে সদর উপজেলা মৎস্য অফিসার ,র‍্যাব ও মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা করেন । মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন,মজুদ,ক্রয়-বিক্রয় কিংবা ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালিত হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

নরসিংদীতে অবৈধ কারেন্ট ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোটে ৭১ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ১১:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬