ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত মিয়ানমারের সাবেক জান্তা প্রধানের প্রথম থাইল্যান্ড সফর বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি টেকনাফে কোস্ট গার্ডের দুই অভিযানে ৩৬ হাজার ইয়াবা জব্দ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক পটিয়া বিএনপির বিজয় মিছিল সমাবেশ অনুষ্ঠিত প্রিপেইড মিটার বাতিল দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জ শহরে গণমিছিল, আসতে পারে হরতালের ঘোষণা ড. লুৎফুল কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও ন্যায়বিচারের আকুতি জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: ঐতিহাসিক ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জেলার একমাত্র শহীদ আব্দুল মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার নাকাপার রসুলপুর গ্রামে শহীদ মোঃ মজিদ হোসেনের  কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মি. ওবাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দরা  বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ মোঃ মজিদ হোসেনের  আত্মত্যাগ গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

রামগড়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোঃ মজিদকে স্মরণে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

আপডেট সময় : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬