ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার এক বাড়ি থেকে মো. সিরাজ (৫০) নামে ওই ব্যক্তিকে আটক করে। তিনি মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় সিরাজের বসতঘরের খাটের নিচে একটি হালকা ক্রিম রঙের পুরোনো শপিং ব্যাগে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
কুতুবদিয়া থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















