ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর বক্তব্য: সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনা যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘এল নিনো’র প্রভাবে বৈশ্বিক আবহাওয়া ও প্রকৃতিতে পরিবর্তন পোশাক শ্রমিক: মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ : তথ্য উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে রেলপথ অবরোধ সিলেটে হাম-নিউমোনিয়ায় আরও তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫০ শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর — যশোরের শার্শা উপজেলার বেনাপোলে দুই শ্রমিক নেতাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা দুজনই আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি (৫০) এবং শ্রমিক নেতা লোকমান হোসেন (৫০)। তারা দুজনই ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা। তবিবুর রহমান মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং লোকমান হোসেন মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবি ও লোকমান। ছোট আঁচড়া এলাকায় নিজেদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

বিস্ফোরণের ফলে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পা এবং লোকমান হোসেনের বাম পা জখম হয়। অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে।

বিস্ফোরণের শব্দ শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ উদ্ধার করে জব্দ করে।

ওসি কাজী বাবুল জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী

বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই

আপডেট সময় : ০৩:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬