ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের আয়োজন বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ সোহেল খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী বেনাপোলে শ্রমিক নেতাদের ওপর বোমা নিক্ষেপ, আহত দুই কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর বক্তব্য: সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনা যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘এল নিনো’র প্রভাবে বৈশ্বিক আবহাওয়া ও প্রকৃতিতে পরিবর্তন পোশাক শ্রমিক: মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ : তথ্য উপদেষ্টা

বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের আয়োজন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের — বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের শুরুতে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং নানা বয়সী পুণ্যার্থীরা। সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পুণ্যার্থীরা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন।

এর আগে, পুণ্যার্থীরা গতকাল রাজগুরু বৌদ্ধ বিহারে তুলা থেকে সুতা ও সুতা থেকে টাটকা চীবর বুননের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সারারাত কোমর তাঁতের মাধ্যমে বুনন শেষে ভোর সকাল চারটায় বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে চীবর উৎসর্গ করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিজেদের ঐতিহ্য পোশাক পরিধান করে ধর্মদেশনায় অংশ নেন।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি, বোমাং সার্কেল চীফ রাজা উচ্চপ্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমংসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা কঠিন চীবর দানে যোগ দেন।

উৎসবের সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা দেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বৌদ্ধগুরু অধ্যক্ষ আসাবা মহাথেরো ও রাজগুরু বিহারের কেতু মহাথেরো।

বৌদ্ধ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দান একটি পুণ্যময় ধর্মীয় আয়োজন। আষাঢ়ী পূর্ণিমার পর প্রবারণা পূর্ণিমা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই চীবর দান করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আত্মশুদ্ধি, সংযম, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা লাভ করেন।

ধর্মীয় এ আয়োজনের মাধ্যমে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পিন্ডদান, যেখানে শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও উপাসিকারা অংশ নিবেন। এই পিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের আয়োজন

বান্দরবানে কঠিন চীবর দানোৎসবের আয়োজন

আপডেট সময় : ০৪:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬