ইউসিটিসির বিবিএ শিক্ষার্থীদের গ্রামীণ — ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (UCTC)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিবিএ প্রোগ্রামের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গ্রামীণ ব্যাংকের চট্টগ্রামের খুলশী জোনাল অফিসে একটি শিল্প পরিদর্শন আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনটি Microfinance কোর্সের অংশ হিসেবে আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ের অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করা। শিক্ষার্থীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের বাস্তব দিকগুলো সম্পর্কে ধারণা লাভ করেন।
পরিদর্শনের আগে ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. জাহেদ হাসান শরীফ, রেজিস্ট্রার অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু জাহিদ এবং মানবসম্পদ বিভাগের প্রধান জনাব গিয়াস উদ্দিন শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সফলতার জন্য শুভকামনা জানান।
কোর্স শিক্ষক প্রভাষক ওছমান মাছউদের নেতৃত্বে প্রভাষক উম্মে সালমা, প্রভাষক নুসরাত বিনতে কামাল এবং শিক্ষার্থীরা সকাল ১১টায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. মনজুরুল কবিরিয়া, উপাচার্য, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য। তিনি শিক্ষার্থীদের স্বাগত জানান এবং দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষার্থীরা গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম, দলভিত্তিক ঋণ প্রদান পদ্ধতি, ঋণ বিতরণ ও কিস্তি পরিশোধ প্রক্রিয়া এবং আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাংকটির ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পান, যা তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে।
প্রায় দুই ঘণ্টার এ কর্মসূচির সমাপনীতে ইউসিটিসি পরিবারের পক্ষ থেকে ড. মো. মনজুরুল কবিরিয়াকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ উদ্যোগ ইউসিটিসির একাডেমিক অঙ্গীকারের প্রতিফলন, যা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মো. ওসমানের সহযোগিতা ও অনুপ্রেরণায় এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিনিধির নাম 
























