ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী খুলনায় রেস্টুরেন্টে গুলির ঘটনা, চাঁদাবাজির অভিযোগে আতঙ্কিত ব্যবসায়ীরা শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ ইউসিটিসির বিবিএ শিক্ষার্থীদের গ্রামীণ ব্যাংক পরিদর্শন ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে : রিজভী

কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার — কুমিল্লার তিতাস উপজেলায় মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

মালয়েশিয়া প্রবাসী মো. ফয়সাল অভিযোগ করে বলেন, মজিদপুর গ্রামের জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার কয়েক দিন পরপর চুরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, নুরুজ্জামানের ছেলে সাকিব ও হক মিয়ার ছেলে এ ঘটনায় জড়িত। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছিল। ঘটনার সময় তিনি একটি সেলুনে চুল কাটাচ্ছিলেন। তখন নুরুজ্জামান, হক মিয়া, সাকিবসহ তাদের লোকজন এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালান। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ফয়সালের পক্ষের চারজনসহ তিনি নিজেও আহত হন।

অন্যদিকে আহত সাকিবের স্বজনরা অভিযোগ করেন, সাকিবকে ইয়াবা বিক্রি না করায় মারধর করে গুরুতর আহত করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. নাঈম বলেন, সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৬ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, মজিদপুর গ্রামে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা

কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

আপডেট সময় : ০৯:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬