ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী খুলনায় রেস্টুরেন্টে গুলির ঘটনা, চাঁদাবাজির অভিযোগে আতঙ্কিত ব্যবসায়ীরা শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর কুমিল্লার তিতাসে বৈদ্যুতিক তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬ ইউসিটিসির বিবিএ শিক্ষার্থীদের গ্রামীণ ব্যাংক পরিদর্শন ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে : রিজভী

শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর — শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিসিএস শিক্ষা ক্যাডার ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে। তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাও বিসিএস শিক্ষা ক্যাডারের নিয়োগ পরীক্ষার মতো মানসম্পন্ন হওয়া উচিত। তিনি বলেন, নিয়োগের দায়িত্ব যেই প্রতিষ্ঠানের হাতে থাকুক, পরীক্ষার মানে যেন কোনো পার্থক্য না থাকে। এর ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুণগত মানের সঙ্গে আপস করতে হবে না।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উন্নয়নে সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই সরাসরি সবকিছু করার সুযোগ না থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব।

শিক্ষামন্ত্রী তার বিভাগের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘আমার বিভাগের কেউ পথে পথে ঘুরবে আর আমি শিক্ষামন্ত্রী থাকব, তা হবে না। আমার কাছে পাঠাতেই হবে।’ তিনি বলেন, এখান থেকেই তিনি সব শিখেছেন এবং বড় হওয়ার মানসিকতা নিয়ে বড় হয়েছেন।

তিনি আরও বলেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দেশের অন্যতম সেরা বিভাগ ছিল এবং এ বিভাগকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেসব চাহিদা তুলে ধরা হয়েছে, সেগুলো পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য ১০ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন। তিনি সাবেক শিক্ষার্থীদের সহযোগিতায় ১০ লাখ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠনের স্মৃতিচারণ করেন।

শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে শিক্ষকদের কাছ থেকে তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয়, নেতৃত্ব, দায়িত্ববোধ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষাও পেয়েছেন। তিনি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক এইচ জেড হায়দার, অধ্যাপক আলী নওয়াব ও অধ্যাপক মহব্বত আলীর স্মৃতিচারণ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, রসায়ন বিভাগ তাকে সমস্যার গভীরে গিয়ে চিন্তা করতে শিখিয়েছে। তিনি বলেন, ‘আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড আউট দ্য নিউক্লিয়াস অব দ্য প্রবলেম।’ অর্থাৎ কোনো সমস্যার সমাধান করতে হলে তার মূল জায়গায় যেতে হবে।

নিজের শিক্ষাজীবন ও রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে পাওয়া নেতৃত্বের শিক্ষা তাকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেছে। ফজলুল হক মুসলিম হলের ভিপি থাকাকালে হলের ডাইনিং পরিচালনা, ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন, রসায়ন বিভাগের শিক্ষক, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতার পদ স্থগিত, প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ব্যবস্থা

শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৯:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬