ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরুড়ার কৃতী সন্তান মোরতাজুল করিম খন্দকার বাদরু হলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির টেকনাফে ২৫ সিমসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে নিহত পরিবহন শ্রমিক সোনারগাঁও থানা পুলিশ তৎপর বিভিন্ন অপরাধে গ্রেফতার-২৪ মিথ্যাচারের শিকার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সচেতন নাগরিক,র ক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে তিনি এ কথা জানান।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাহের বলেন, “ফেব্রুয়ারির একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এর সঙ্গে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আগে সমাধান করতে হবে। যেমন জুলাই সনদ- এ বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু বাস্তবায়ন না হলে সেখানে ঐকমত্যের কোনো বাস্তবতা থাকবে না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তার ভাষণ ছিল চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতা হলে তিনি নিশ্চিতভাবেই গোল্ড মেডেল পেতেন।”

তাহের জানান, প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফরসঙ্গী করেছেন-এটিকে তিনি ইতিবাচক ও ব্যতিক্রম উদ্যোগ হিসেবে স্বাগত জানান। তিনি বলেন, “ইনভেস্টর ফোরামের অনুষ্ঠানে ব্যবসায়ীরা নীতির ধারাবাহিকতা চান। তখন প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘আমরা যারা আউটগোয়িং আছি এবং যারা ইনকামিং আছি, সবাই এখানে।’ এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়।”

আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের এ নেতা। তিনি বলেন, “ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থিত ৩১টি দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে। কারও মত উচ্চকক্ষে, আবার কারও মত দুই কক্ষেই। তবে সংখ্যাগরিষ্ঠ দল পিআরের পক্ষে থাকায় আমরা এটি দাবি করছি।”

পিআর ব্যবস্থা কার্যকর না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তাহের বলেন, “ইফ-বাট রাজনীতিতে নেই। আমরা দাবি করছি, আশা করি সরকার মানবে। যেহেতু এটা জনগণের দরকার, তাই আমরা ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবো।”

আলাপকালে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরুড়ার কৃতী সন্তান মোরতাজুল করিম খন্দকার বাদরু হলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫