ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার কেলিশহর ইউনিয়ন’কে মাদক ও  সন্রাস  মুক্ত করতে আসন্ন ইউপি নির্বাচনে ফের আলোচনায় জসিম উদ্দিন মাষ্টার  উখিয়া সীমান্তে ২৪ ঘণ্টায় ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পালিয়েছে রামগড় কৃষি গবেষনা কেন্দ্রের ৩০ শ্রমিক-১২ আনসারের নিরাপত্তার মাঝেও সেগুন গাছ চুরি! যশোর ঝিকরগাছায় বকুলিয়ার রাস্তায় হাঁটুপানি কাদা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার নারায়ণগঞ্জে কেক কাটা ও খাবার বিতরণের মধ্য দিয়ে জান্নাতুল ফেরদৌসের জন্মদিন পালন নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন মহলের নিন্দা

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের  পটিয়ায় কলা চুরির প্রতিবাদ ও পুর্ব বিরোধ  ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির
জের ধরে  এক পর্যায়ে মোহাম্মদ তোহা আলম প্রকাশ তোহা মুন্সি (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মোনাফ হাজী পাড়ায় এ ঘটনাটি ঘটে। সেই ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র। নিহত  তোহা পটিয়া যুগ্মজেলা দায়রা জজ আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক। এ ঘটনার খবর পেয়ে পটিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে  গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার হোসেন নামের এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখেন নিহত তোহা মুন্সি। এ সময় তিনি আনোয়ারের কাছে জানতে চান তাঁর গাছের কলা কে চুরি করেছে? এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আনোয়ার এবং কেন তাঁকে চুরি নিয়ে জিজ্ঞাসা করা হল, তাহা  নিয়ে নিহত তোহার মুন্সির সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি  হয়।এর এক পর্যায়ে আনোয়ারের সঙ্গে বাবুল, এহাজার মিয়া ও সাদ্দামসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তোহা মুন্সির ওপর চড়াও হয়। তারা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। পটিয়া থানার  ওসি মো:  জিয়াউল হক,  (এস,আই) মো:  মাহবুব আলম এ ঘটনার বিষয়টি  নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ  অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এমপি আলামিনকে নাগরিক অধিকার ফোরামের স্মারকলিপি

পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬